আবারও আসছে তাদের ধামাকা

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬

‘দহন’ ছবির গানের শুটিংয়ে সিয়াম ও পূজার (মাঝে) সঙ্গে কণা ও ইমরান। পাশে ‘ওহে শ্যাম’ গানের দৃশ্য ‘পোড়ামন-২’ চলচ্চিত্র দিয়ে প্রশংসিত হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। অভিনয় তো বটেই, ছবির বেশ কয়েকটি গানও আলাদাভাবে নজর কাড়ে শ্রোতা-দর্শকদের।
বিশেষ করে গ্রামীণ পটভূমিতে চিত্রায়িত ‘ওহে শ্যাম’ শিরোনামের গানটি মুগ্ধতা ছড়ায়। ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’— এমন সরল কথায় গানটি লিখেছেন লোকগানের অন্যতম গীতিকার শাহ আলম সরকার। আর এতে ফোক ঘরানার সুর বসিয়েছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী কণা ও ইমরান।
ঠিক এই মানুষগুলোই আসছে রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’-এ।

চলচ্চিত্রটির নতুন গান ‌‘প্রেমের বাক্স দেব খুলিয়া’র জন্য গেয়েছেন কণা ও ইমরান। শাহ আলম সরকারের কথা ও সুরে এর সংগীত করেছেন ইমন সাহা।
মানে পুরো টিমই এবারও থাকছে সিয়াম ও পূজার পাশে।
গানটির গায়ক ইমরান বললেন, ‘ওহে শ্যাম’ গানটি আমাদের জন্য খুব সুন্দর এক স্মৃতি। এবারও গাইলাম নতুন গান। আর এর দৃশ্যধারণ এখন চলছে। তাই আমি ও কণা আপা দুজনই তাদের শুটিং স্পটে গিয়েছিলাম।

এদিকে ‘দহন’ ছবির প্রযোজক আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবির কাজ একেবারেই শেষ পর্যায়ে। গত ৭ সেপ্টেম্বর থেকে একসঙ্গে আমরা তিন গানের কাজ করছি। এগুলো চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। শেষ শুটিংটি হবে সিলেটে।’

‘দহন’ ছবিতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর পূজা আছেন গার্মেন্ট কন্যার ভূমিকায়। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া।
উল্লেখ্য, এটি সিয়াম ও পূজা জুটির দ্বিতীয় ছবি। প্রথমটির নাম ‘পোড়ামন-২’।
ওহে শ্যাম: 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন