নীলফামারী ইপিজেডে হানিফ সংকেত

নীলফামারী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭

ইত্যাদি’র মঞ্চে হানিফ সংকেত/ ছবি: বাংলা ট্রিবিউন নিয়মিতভাবেই দেশের শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে চলেছে নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এরই ধারাবাহিকতায় এবার ‘ইত্যাদি’ টিম নিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডে গেলেন অনুষ্ঠানটির প্রাণপুরুষ হানিফ সংকেত।  
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ইত্যাদির অনুষ্ঠান শুটিং করা হয়েছে এখানে। এর আগে জেলা শহরটির পৌরাণিক নীলকুঠি, নীলসাগর, ভীমের মায়ের চুলা, চিনি মসজিদ ও কুন্দুপুকুর মাজারসহ নানা ঐতিহ্যের দৃশ্যধারণ করেছে ‘ইত্যাদি’ টিম।
জানা যায়, এবারের পর্বে তুলে ধরা হবে একসময়কার মঙ্গাপীড়িত এলাকা নীলফামারীর উন্নয়নের প্রতীক উত্তরা ইপিজেডকে।
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণের জন্য উত্তরা ইপিজেডের ভেতরে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। যেখানে গতকাল (১৮ সেপ্টেম্বর) প্রায় সাত হাজার দর্শক অংশ নেয়।  
বরাবরের মতোই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
তিনি অনুষ্ঠান মঞ্চে জানান, আগামী ২৮ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এবারের পর্বটি প্রচার হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন