মা হলেন শায়লা সাবি

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২

স্বামীর সঙ্গে সাবি কন্যাসন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী শায়লা সাবি। মিউজিক ভিডিও, নাটকের জনপ্রিয় এ মুখ জানান, গতকাল ২২ সেপ্টেম্বর একটি হাসপাতালে নবজাতকের মুখ দেখেন তিনি। সাবি। ছবি- সংগৃহীত
মা ও মেয়ে দুজনই হাসপাতালে আছেন। সাবি আরও জানান, তার মেয়ে এখন নিবিড় পর্যবেক্ষণে আছে।
তিনি বললেন, ‌‘মেয়েকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। আশা করি, ২৩ সেপ্টেম্বর ভালো সংবাদ পাবো।’
এদিকে এদিনই তার বিবাহবার্ষিকী। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর শায়লা সাবি ব্যবসায়ী সাব্বির আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হন।
শায়লা সাবির মিডিয়াতে পথচলা শুরু ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে।
এরপর টিভি নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।
ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রিয়া তুমি সুখী হও’, আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ও তানিম রহমান অংশুর ‘আদি’ চলচ্চিত্রে সাবি অভিনয় করেছেন।
প্রথম দুটি চলচ্চিত্র মুক্তি পেলেও শেষেরটি এখনও পর্দায় আসেনি।
ছবিটিতে তার বিপরীতে আছেন এবিএম সুমন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন