অমৃতার ফেরা

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ০০:০৪আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০০:০৪

অমিত হাসানের সঙ্গে অমৃতার দৃশ্য অমৃতা খান অভিনীত প্রথম সিনেমা ‘গেইম’ মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ইস্পাহানী আরিফ জাহানের ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’, ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।
তারপর একেবারেই যেন কাজ বন্ধ করে দিয়েছিলেন ঢাকাই ছবির এ প্রজন্মের এই নায়িকা। বেশ কয়েকমাসের বিরতির পর আবারও ‘অ্যাকশন-কাট’-এর ভুবনে ফিরলেন।

গত আগস্টে শুরু হয় আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমার শুটিং। এটির মাধ্যমেই ফিরেছেন অমৃতা। চলতি সপ্তাহে এর শুটিং চলছে রাজধানীর তিন শ ফিট এলাকায়।
শুটিং নিয়ে অমৃতার ভাষ্য, ‘গতকালের (৩০ সেপ্টেম্বর) দৃশ্য মূলত অমিত হাসানের সঙ্গে। উনি আমাকে তুলে নিতে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হাজির হয়েছেন। সেখানেই ঘটবে ঘটনা। এটি মারপিটের দৃশ্য। ’
সিনেমায় অমৃতার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনয়শিল্পী ঋদ্ধি। এছাড়াও অভিনয় করছেন কলকাতার নায়িকা সাবণী।

অমৃতা জানালেন, এ বছরই ছবিটির মুক্তি দেওয়ার পরিকল্পনা নির্মাতাদের।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন