এবার বালামের সঙ্গে সুজানা

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১২

ভিডিওর দৃশ্যে বালাম ও সুজানা নাটক বা বিজ্ঞাপনের মানুষ সুজানা জাফর। তবে মাঝে মধ্যে তাকে গানের ভিডিওতেও দেখা গেছে। মডেল হয়েছে হৃদয় খান, তাহসান খান ও ইমরানের গানে।
আবারও আসছেন একই ভূমিকায়। তবে এবার গায়ক বালাম। এ সংগীতশিল্পীর নতুন গান ‘হঠাৎ’-এ দেখা যাবে সুজানাকে। এর কথা লিখেছেন সংগীতশিল্পী তাহসান। সুর ও সংগীত করেছেন বালাম নিজে।

গত ২ ডিসেম্বর থেকে কক্সবাজার ও সেন্টমার্টিনে এর দৃশ্যধারণ চলছে। অদিতের তত্ত্বাবধানে যৌথভাবে গানটির ভিডিও পরিচালনা করেছেন পরাগ ও ভাস্কর।
সুজানা জানান, এতে তাকে চঞ্চল প্রকৃতির মেয়ের চরিত্রে দেখা যাবে। এজন্য তিনি তার চুলের ধরনেও এনেছেন পরিবর্তন।

এদিকে ‘হঠাৎ’-এর মধ্য দিয়ে বেশ কয়েক মাস পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন বালাম। এটি বালামের নতুন অ্যালবামের জন্য তৈরি। গানটি শিগগিরই ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
সোয়েব ও এলিটার গাওয়া ‘ঘুম হয়ে’ গানের ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন