ভ্রাম্যমাণ ফটোগ্রাফার কল্যাণের কবলে ঈশানা

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৫২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৯

 কল্যাণ-ঈশানা ফটোগ্রাফার চরিত্রতে দেখা যাবে অভিনেতা কল্যাণ কোরাইয়াকে। তবে বিশেষ ধরনের আলোকচিত্রী তিনি। কারণ, তাকে দেখা যাবে কক্সবাজারের সৈকতে ভ্রাম্যমাণ ফটোগ্রাফার হিসেবে।
নাটকের নামও ফটোগ্রাফার। এতে তার বিপরীতে আছেন ঈশানা খান। জাহিদ বাবুলের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

গল্পে দেখা যাবে, রিমলী ও চম্পা দুই বান্ধবী মিলে কক্সবাজার বেড়াতে আসে। অপরদিকে সৈকতে আলাল নামের এক ফটোগ্রাফার কিছু জিজ্ঞাসা না করেই তাদের ছবি তুলে ফেলে। রোষানলে পড়ে যায় আলাল। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত হয় সে। কোনও উপায় না দেখে অগত্যা আলাল বলে ওঠে, আজ সারা দিন কারও ছবি তুলতে পারেনি। যদি কোনও ছবি তুলতে না পারে তাহলে তার মা’কে নিয়ে হয়তো না খেয়েই থাকতে হবে। কথাগুলো বেশ নাড়া দেয় রিমলীকে। বান্ধবীর হয়ে ক্ষমা চায় আলালের কাছে। দুজনের মধ্যে বেশ সখ্য হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই আলালের ক্যামেরায় ছবি তোলে রিমলী। ঢাকা থেকে রিমলীর বাবার ফোন এলে গল্প মোড় নেয় অন্যদিকে।

নাটকটির আলাল ও রিমলী চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও ঈশানা খান। আরও আছেন মীনাক্ষী রায়, সেলিম রেজা, প্রহর সরকার। শুক্রবার (১৪ ডিসেম্বর) এটিএন বাংলায় রাত ৯টায় প্রচার হবে এটি। ঈশানা ও কল্যাণ

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন