একসঙ্গে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা

বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩২

রণবীর কাপুর ও দীপিকা

কাপুর পরিবারের তারকা রণবীরের সঙ্গে ছিল দীপিকা পাড়ুকোনের প্রেমের সম্পর্ক। তাদের বিচ্ছেদ নিয়েও আছে বিস্তর গুঞ্জন। সেটা অবশ্য দীপিকাও জনসম্মুখে বলেছেন।

গত নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। যেখানে অতিথি হিসেবে দাওয়াত দিলেও আসেননি সাবেক প্রেমিক রণবীর কাপুর।

তাই ধরেই নেওয়া হয়েছিল, বিয়ের পর রণবীর কাপুর ও দীপিকার মধ্যে দূরত্ব হয়তো বেড়ে যাবে। তবে সেরকম ঘটছে না। কারণ, আবারও শুটিং ফ্লোরে আসছেন সাবেক প্রেমিক-প্রেমিকা।

তবে এটি চলচ্চিত্র নয়, বিজ্ঞাপনচিত্রের জন্য। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মডেল হয়েছেন তারা। ‌‘তামাশা’-খ্যাত এ জুটি আজ (৫ ফেব্রুয়ারি) থেকে বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন।

শুধু বিজ্ঞাপনই নয়। রণবীর কাপুর-দীপিকা ভক্তদের জন্য সুখবর হয়ে আসছে চলচ্চিত্রও। চলতি বছরই নতুন একটি ছবিতে অভিনয় করবেন তারা। লাভ রঞ্জনের এ ছবিটির কাজ কয়েক মাসের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’