একসঙ্গে আফজাল-শাকিব

বিনোদন রিপোর্ট
০৮ মে ২০২৫, ১৬:০২আপডেট : ০৮ মে ২০২৫, ১৬:২৪

নির্মাতা রায়হান রাফীর সিনেমা মানেই চমকের ছড়াছড়ি। এই যেমন এখন তিনি শাকিব খান এবং সাবিলা নূরকে নিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং করছেন। অথচ আগে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে, এই সিনেমায় সাবিলা অভিনয় করবেন।

অনেকটা গোপনীয়ভাবেই সিনেমার দৃশ্য ধারণ করছেন নির্মাতা। তবে ঐ যে, ভক্তরা ঠিকই বের করে ফেলেছেন নায়িকা কাহিনি!

এবার আরেকটি চমকের কথা শোনা যাচ্ছে। সেটি হল, ‘তাণ্ডব’ সিনেমায় থাকছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করছেন তিনি। আফজাল হোসেন পুলিশের স্পেশাল ফোর্স ‘সোয়াট’-এর প্রধানের ভূমিকায় দেখা যাবে তাকে।

বলা প্রয়োজন, ‘তাণ্ডব’ সিনেমার ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রায়হান রাফী গণমাধ্যমকে জানান, ‘তুফান’-এর তুলনায় এবার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি। ‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খান এটাও বলা প্রয়োজন, সকল রকম গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে। এমনকি মোবাইল ফোননিষিদ্ধসহ বহিরাগতদের প্রবেশেও রয়েছে কড়াকড়ি। তবুও  সিনেমাটি ঘিরে কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।

রাফী জানিয়েছেন, সিনেমাটিতে বিদেশি ফাইট ডিরেক্টর ও টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে। তবে এই নির্মাতা এখনই কিছু জানাতে চাননা। অনেক চমক থাকছে সিনেমাটিতে, এতটুকুই জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।

/সিবি/
সম্পর্কিত
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
বিনোদন বিভাগের সর্বশেষ
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি