এলো সিয়াম-তিশার সিনেমার গান

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০

চলছে ভাষার মাস। এ মাসের ১৫ তারিখ প্রেক্ষাগৃহে আসছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‌‘ফাগুন হাওয়ায়’।

ইতোমধ্যে ছবির প্রচারণায় মাঠে নেমে পড়েছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসানসহ এর কলাকুশলীরা। অন্যদিকে অনলাইনেও চলছে এর প্রচার পর্ব। সেই ধারাবাহিকতায় গতকাল (৬ ফেব্রুয়ারি) ইউটিউবে অবমুক্ত হলো চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমাকে চাই’।
যেখানে হাজির হয়েছে ছবিটির কেন্দ্রীয় চরিত্র তিশা ও সিয়াম। সেখানে আছে নিজেদের ভাবনা ও অনুভূতির কথা।
রোমান্টিক এ গানটির কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। সুকন্যা মজুমদারের সঙ্গে গেয়েছেনও পিন্টু।
মহান ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। এখানে বিপ্লবী চরিত্র হাজির হয়েছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান ও সাজু খাদেম। পাকিস্তানি কর্মকর্তা হিসেবে এসেছেন ‘লগান’-খ্যাত বলিউড অভিনেতা যশপাল শর্মা। এছাড়া আছেন ফারুক আহমেদ, হাসান আহমেদসহ অনেকে।
প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে টাইগার মিডিয়া। তাদের ইউটিউব চ্যানেল থেকে ‘তোমাকে চাই’ গানটি এসেছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প