‘গুড্ডুবুড়া’কে নিয়ে বিপাকে রওনক-মিলি

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮

একটি দৃশ্যে দুই সন্তানকে নিয়ে রওনক-মিলি গুড্ডুবুড়ার বয়স মাত্র ৮ বছর। তাকে নিয়ে মা-বাবা আছেন মহাচিন্তায়। কারণ, সে ঠিকমতো খায় না। তাই তার বুদ্ধিও হয় না। আবার যখন খায়, তখন সে বুদ্ধিমান হয়ে ওঠে! তখন মাথা খাটিয়ে সে অনেক মজার মজার কাজ করে।
ছোট্ট এই ছেলেটির চমৎকার সব বুদ্ধিমত্তার গল্প নিয়েই নির্মিত হলো নাটক ‘গুড্ডুবুড়া’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাওসার বিন মামুন। গুড্ডুর বাবার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান আর মায়ের চরিত্রে ফারহানা মিলি। আর গুড্ডুর ছোট বোনের চরিত্রে আছে তাসফিয়া আনান রুপন্তি।
ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ আরও চরিত্রে অভিনয় করেছেন ফকরুল ইসলাম, সোনিয়া হাসান, পাভেল ইসলামসহ অনেকে।
অভিনেতা রওনক হাসান জানান, বিশেষ এই শিশুতোষ ধারাবাহিকের পর্ব সংখ্যা ২৬। যার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আনিসুল হকের রচনায় এটি নির্মাণ করেছেন মো. তোফায়েল সরকার।

১৯ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার রাত সাড়ে ৮টায় নাটকটি নিয়মিত প্রচার হবে দুরন্ত টিভিতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন