৯১তম অস্কার: সেরা বিদেশি ভাষার ছবি ‘রোমা’

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৬
রোমা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে ইতিহাস গড়লো নেটফ্লিক্স প্রযোজিত ‘রোমা’। মেক্সিকোর প্রথম ছবি হিসেবে অস্কারের সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে পুরস্কার জিতলো এটি। স্প্যানিশ ভাষায় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন আলফনসো কুয়ারন। চিত্রগ্রহণ বিভাগেও অস্কার জিতেছেন তিনি। 
 
সত্তর দশকে মেক্সিকো সিটিতে মধ্যবিত্ত একটি পরিবারের একজন গৃহকর্মীর গল্প বলা হয়েছে ‘রোমা’য়। নিজের শৈশবে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন আলফনসো কুয়ারন। তাকে ও তার ভাইবোনকে বেড়ে উঠতে সহায়তা করা বুয়ার কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে।
 
বিদেশি ভাষার ছবি বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘কেপারনম’ (লেবানন), ‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড), ‘নেভার লুক অ্যাওয়ে’ (জার্মানি), ‘শপলিফটারস’ (জাপান)।
 
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
 
এবারের অস্কারে কোন উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন