ইচ্ছে ভুল: ভালোবাসা ও বিচ্ছেদের গল্প

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৬:০১আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৪:৪২

সংগীতশিল্পী মুসাফির আরিয়ান কথাগুলো ভালোবাসার, বিচ্ছেদেরও। সঙ্গে সুর, সংগীত আর অসাধারণ কণ্ঠের সমান্তরাল সংযোজন। মোট মিলিয়ে অসাধারণ একটি গান।
কথাগুলো এমন, কিছুটা ইচ্ছে ইচ্ছে ভুল/ তোমার খোঁপার গোলাপ ফুল/ কোনও অচিন আশায়/ রাতগুলো ঘুমহীন...। এমন কথা আর কণ্ঠের রেশ ধরে তৈরি হলো গানটির গল্পনির্ভর একটি ভিডিও। যেখানে কাব্য-সুর দৃশ্য হয়ে ফুটেছে সবিস্তার।
গানটি মুসাফির আরিয়ানের গাওয়া। কথা লিখেছেন আলী ওয়াজেদ। সুর করেছেন দুজনে মিলেই। আর সংগীতায়োজন করেছেন শুভদীপ। অন্যদিকে ভিডিওটি নির্মাণ করেছেন মীর ইশতিয়াক। যেখানে মডেল হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও তানজিনা রুবি। সঙ্গে উপস্থিতি রয়েছে শিল্পী মুসাফির আরিয়ানেরও। 
এই গল্পময় ‘ইচ্ছে ভুল’ গানটি মুক্তি পেয়েছে আজ (১৪ মার্চ) সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশ-এ।
ভিডিওর একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও রুবি ‘ইচ্ছে ভুল’ প্রসঙ্গে এর শিল্পী-সুরকার মুসাফির আরিয়ান বলেন, ‘দুটো মানুষের ভালোবাসার কথা ও বিচ্ছেদের গল্প রয়েছে এই গানে। আবার দুজনে অনেক দূরে হারিয়ে যাওয়ার গানও এটি। একা থাকতে না পারার গানও বলা যায়। গীতিকারের কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে। সুরেও তাই চেষ্টা করেছি কথাগুলোকে অনুভব করার। বাকিটা শ্রোতা-দর্শকরা ভালো বলতে পারবেন।’
প্রসঙ্গত, এটি মুশাফির আরিয়ানের ১২তম গান।
ইচ্ছে ভুল:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প