কবিতা থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৮:৪৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৮:৫২

বাপ্পি ও জেরি ইউটিউবে অবমুক্ত হয়েছে সোহেল রানা বয়াতির পরিচালনায় মাসুদ পথিকের কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’।

আজ (১৮ মার্চ) প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পিরাজ ও নুসরাত জেরি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল। মূলত ধর্ম ও প্রেমের গল্প এতে উঠে এসেছে।

পরিচালক সোহেল রানা বয়াতি জানান, ‌‌‌বরিশালের প্রত্যন্ত গ্রামে এর দৃশ্যধারণ হয়। ইতোমধ্যে এটি আমেরিকা, কানাডা, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এটি পুরস্কৃতও হয়েছে। অবশেষে ইউটিউবে মুক্তি দেওয়া হলো।
পরিচালক বলেন, ‘জল ও পানির মাঝখানের একটি বিভেদের স্রোতধারা আমাদের টেনে নিয়ে যাচ্ছে! শুধু মানুষ হিসেবে আমরা কি কোথাও দাঁড়াবো না? আমাদের এই বিভেদ নিয়েই চলচ্চিত্রটি।’

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও শিশুশিল্পী আপন।
ভিডিও:

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন