ইমরান-দর্শনার লাদাখ রসায়ন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৬:২৪ আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:১০

ভিডিওতে দর্শনা ও ইমরান রোমান্টিক নায়করূপে আবারও হাজির হলেন সংগীতশিল্পী ইমরান। বিপরীতে টলিউড-তেলেগু নায়িকা দর্শনা বণিক। ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের লাদাখে দুজনার এই রোমান্টিক রসায়ন চোখে লেগে থাকার মতো।
‘তোর নামের ইচ্ছেরা’ শিরোনামের এই গান-ভিডিওটি উন্মুক্ত হলো আজই (২২ মার্চ) গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। যার পুরো শুটিং হয়েছে ভারতের লাদাখে। আর ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
কাজটি প্রসঙ্গে গায়ক-নায়ক ইমরান বলেন, ‘আগেও লাদাখে একটা কাজ করেছি। তখন নায়িকা ছিলেন তানজিন তিশা। সেই গানটিও বেশ জনপ্রিয়তা পায়। তবে সেটির শুটিং হয় মূলত লাদাখের শহর এলাকায়। এবার আমার সঙ্গে কলকাতার নায়িকা দর্শনা। শুটিং করেছি লাদাখের প্রত্যন্ত অঞ্চলে। ভিডিও দেখলেই শ্রোতারা সেটি বুঝতে পারবেন। এর জন্য আমাদের অনেক কষ্টও করতে হয়েছে।’


প্রসঙ্গত, ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। টলিউডের অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’-এ ছোট একটি চরিত্র দিয়ে তিনি সকলের নজর কেড়েছিলেন তিনি। এরপর কাজ করেছেন তেলেগু চলচ্চিত্রেও। শুধু তা-ই নয়, কমলেশ্বর, সৃজিত, অঞ্জন দত্তের মতো টলিউডের প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন এই তরুণ অভিনেত্রী।
এদিকে ইমরানের সঙ্গে দর্শনার কাজ এবারই প্রথম নয়। গত বছর এই জুটির প্রথম কাজ প্রকাশ পায় ডিএমএস’র ব্যানারে। নাম ‘মেঘের ডানায়’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
ক্যারিয়ারে সর্বোচ্চ আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারে সর্বোচ্চ আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়