ভারতের বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, ক্রীড়া ও অন্যান্য জগতের নতুন প্রতিভাদের স্বীকৃতি দিতে প্রথমবার প্রকাশিত হল `টাইম’ ম্যাগাজিনের `টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’র তালিকা।
সেই তালিকায় এবার জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান।
‘টাইম’ ম্যাগাজিনে একশো জন প্রভাবশালী তালিকায় আরও রয়েছেন আলিয়া ভাট থেকে ভিকি কৌশল, দিলজিৎ দোসাঞ্ঝ, পায়েল কাপাডিয়া-সহ অনেকেই।
নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা এবং উদীয়মান প্রতিভাদের স্বীকৃতি দিতেই এই তালিকা প্রকাশ করেছে ‘টাইম’। ২০২৫ সালে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন আরিয়ান খান।
তালিকাভুক্ত ব্যক্তিত্বদের সম্মানে আগামী ১২ ডিসেম্বর মুম্বইয়ে আয়োজিত হবে ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া গালা।’
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!