মোশাররফ করিমের ২০ মিনিটের চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:৫০

‘লাগেজ’ এর একটি দৃশ্য অন্তর্জালে উন্মুক্ত হলো মোশাররফ করিমের ২০ মিনিটের চলচ্চিত্র ‘লাগেজ’। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন।
বৈশাখ উপলক্ষে গত ৬ এপ্রিল সিনেমাটি প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং সাইট আইফ্লিক্স।
এর গল্প প্রসঙ্গে পরিচালক জানান, বাসা থেকে বের হয়ে একটা দাওয়াতে যাবেন মোশাররফ করিম। ঠিক ওই সময়ে বাড়িওয়ালার ছেলে একটা লাগেজ এনে রাখে তার ফ্ল্যাটে।
২০ মিনিট পরেই নিতে আসার কথা থাকলেও আর ফেরে না বাড়িওয়ালার ছেলে। একটা ভরা লাগেজ নিয়ে বিপদে পড়ে যায় মোশাররফ করিম। লাগেজ নিয়ে ঘটতে থাকে একের পর এক উত্তেজনাকর ঘটনা।

২০ মিনিটের এই চলচ্চিত্রে আরও কয়েকটি চরিত্রের আসা যাওয়া থাকলেও মূল গল্প মোশাররফ করিমকে ঘিরে। তিনি স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, ‘একটা দুর্দান্ত গল্প এটি। অনেক দিন পর মন খুলে অভিনয় করেছি।’
টিজার:

পরিচালক জানালেন, এতে আরও অভিনয় করেছেন আসমা পাঠান রুম্পা ও তাসফিয়া ফাইরোজ আনান।
‘লাগেজ’ দেখা যাবে এই লাইনে ক্লিক করে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প