৭২ ঘণ্টার পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১২:৪৪

এটিএম শামসুজ্জামান। ছবি- সংগৃহীত। বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের শরীরে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। তাকে এখন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কিংবদন্তি এ অভিনেতাকে শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

আজ (২৭ এপ্রিল) দুপুর ১টার সময় তার অস্ত্রোপচার শুরু হয়েছিল বলে বাংলা ট্রিবিউনকে জানান অভিনেতার ছেলের স্ত্রী রুবি জামান।

অস্ত্রোপচারের কারণ প্রসঙ্গে রুবি বলেন, ‘দীর্ঘদিন উনার (এটিএম শামসুজ্জামান) পেটে হজম হওয়া কিছু খাবার জমা হয়ে শক্ত হয়ে যেত। চিকিৎসকরা বিষয়টি প্রথম দিকে ধরতে পারেননি। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা অসুস্থতার কারণটি ধরতে পারেন। তাই আজ অস্ত্রোপচার করে এগুলো বের করা হচ্ছে।’

৮৮ বছর বয়সী এ অভিনেতা অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি।

অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। আজও তিনি দর্শকের কাছে নন্দিত।

/এম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা