ইউটিউবে সুবীর নন্দীর অপ্রকাশিত গান

বিনোদন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১০:০৪আপডেট : ১৬ মে ২০১৯, ১৬:৩৬

সুবীর নন্দী। ছবি- সংগৃহীত

সদ্য প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর একটি অপ্রকাশিত গান প্রকাশ পেয়েছে। শিল্পীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে `এক নির্ঝর কোলাবরেশন' পরিবার গানটি সকলের জন্য উন্মুক্ত করছে।
গত ১৪ মে গানটি নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরের এ প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করে।

এনামুল করিম নির্ঝর জানান, মৃত্যুর আগেও গুণী শিল্পী সুবীর নন্দী যুক্ত ছিলেন `এক নির্ঝরের গান' প্রকল্পের সাথে। `বারান্দাতে' শিরোনামের গানটিতে তিনি কণ্ঠ দিয়েছিলেন ২০১৪ সালে।
গানটি লিখেছেন ও সুর করেছেন নির্ঝর নিজেই। সংগীত আয়োজন করেছেন রিয়াজুল করিম লিমন।

উল্লেখ্য, গত ৭ মে ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে মারা যান সুবীর নন্দী। এর আগে গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন সুবীর নন্দী। ৮ মে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

গানটির ইউটিউব লিংক:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প