এবার সিনেমায় অভিষেক হলো মাহতিম সাকিবের

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৯, ০২:০০ আপডেট : ২১ মে ২০১৯, ১৭:০৭

মাহতিম সাকিব ও শফিক তুহিন প্রথমবারের মতো কোনও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন মাহতিম সাকিব। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে কণ্ঠ দেন এ তরুণ তারকা। তার সহশিল্পী হিসেবে আছেন খেয়া।

‘প্রাণ জুড়িয়ে যায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন জাকির হোসেন রাজু। এটি-সহ এ ছবির সব গানের সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন। তিনি বলেন, ‘মাহতিম সাকিবের কণ্ঠটা রোমান্টিক গানের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। তার উঠে আসাটাও রোমান্টিক গান গেয়ে। সুতরাং ভালো কিছু হবে বলেই আশা করছি।’

শাকিব খান ও বুবলীর লিপে গানটির দৃশ্যধারণ চলছে এখন তুরস্কে। দেশবাংলা প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী কোরবানি ঈদে।

২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। তবে তখন সিনেমাটি শুটিংয়ের মুখ দেখেনি।

এর প্রায় ৬ বছর পর নতুন করে এ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন ‘পোড়ামন’খ্যাত এ নির্মাতা। তবে এতে শাকিব খান থাকলেও বাদ পড়ছেন অপু বিশ্বাস। তার জায়গায় অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী।
অন্যদিকে মাহতিম সাকিবের উঠে আসা পুরনো দিনের বাংলা গান গেয়ে। বিশেষ করে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি কাভার করে তুমুল আলোচনায় আসেন তিনি। এছাড়াও বেশ কিছু বাংলা ও ইংরেজি গান কাভার করে প্রশংসা পান এ তরুণ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট