শফি মণ্ডল ও শফিক তুহিনের গানে মূকাভিনয়! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০১৯, ১৭:১০ আপডেট : ০২ জুন ২০১৯, ০১:৩০

ভিডিওর একটি দৃশ্যে শফি মণ্ডল, আল মাসুম ও শফিক তুহিন

ঈদ উৎসবে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ঘরানার জনপ্রিয় সংগীতশিল্পী শফি মণ্ডল ও শফিক তুহিন। প্রথম দু’জনে মিলে তৈরি করলেন একটি ফোক ফিউশন গান। নাম ‘বৈরাগী’।
গানটির ভিডিওতে দুই শিল্পীর পাশাপাশি স্থান পেয়েছে মূকাভিনয় শিল্প। যেমনটা দেখা যায়নি আগে।
তোমার একতারাতে ঘুণ ধরেছে/সুর তুলেছ কার লাগি/তুমি বৃথাই সেজেছ বৈরাগী... এমন কথার গানটি লিখেছেন বৈরাগী বকুল। সুর করেছেন শফিক তুহিন ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
গানটিতে একতারা, ব্যাঞ্জো, স্যাক্সোফোন, গিটারসহ ভিন্ন মাত্রার বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছে। এরইমধ্যে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী ভিডিও। এটি নির্মাণ করেছে ওয়ান মোর জিরো টিম।
শফিক তুহিন জানান, গানটির ভিডিও চিরায়ত মডেলের নিয়ম ভেঙে মূকাভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কাজটি করেছেন প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদারের ছাত্র আল মাসুম সবুজ।
শফিক তুহিন বলেন, ‘আমার জানা মতে এবারই প্রথম কোনও মিউজিক ভিডিওতে মূকাভিনয়ের ব্যবহার হয়েছে। আমরা আসলে নতুন কিছু করার চেষ্টা করেছি। এখন শ্রোতাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।’
জিরো রেকর্ডস-এর ব্যানারে গানটি শিগগিরই প্রকাশ পাচ্ছে গানবাংলা টিভিসহ দেশের বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে। 

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজকে আইনি নোটিশ
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ