২৩ বছরে দেশের প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলা

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১২:৪৪আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৬:৫২

এটিএন বাংলার বর্ষপূর্তির অনুষ্ঠানের শিল্পীরা। নকীব খান, ফাহমিদা নবী, আঁখি আলমগীর, বাপ্পা মজুমদার ও তারিন ( উপর থেকে নিচ)
পথচলার ২২ বছর পূর্ণ করে আজ (১৫ জুলাই) ২৩ বছরে পা রেখেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানটি নিয়ে ১৯৯৭ সালের আজকের এই দিনে যাত্রা শুরু করে চ্যানেলটি।

প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে।

বর্ষপূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। চ্যানেলটি কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ দিনব্যাপী সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানমালায় বিকাল ৫টায় থাকছে বিশেষ তথ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’।

৫টা ৩০ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘মনের ফ্রেমে তুমি’। রাত ৭টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘২৩ বছরে পদার্পণ’। এতে থাকছে নকীব খান, ফাহমিদা নবী, শুভ্র দেব, রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, লুইপা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও নীলিমার গান। লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন মডেল অভিনেত্রী তানজিন তারিন এবং নৃত্যজুটি লিখন-নাদিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, আবদুস সাত্তার ও মোশতাক হোসেন। ১১টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইলো শুভ কামনা’। ১২টায় প্রচার হবে হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ‘অপরাহ্ন’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন