ওয়ারফেজের ‘যখন’, টিনার কণ্ঠে এখন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৮:৫১আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:০৫

ব্যান্ড ওয়ারফেজ ভক্তদের প্রিয় গানের একটি ‘যখন’। বাবনার কথা-সুর-কণ্ঠের যে গানটির মাধ্যমে এক প্রেমিক তার প্রেমিকার প্রতি ব্যাকুলতার কথা তুলে ধরেছেন।
প্রেমিকের একতরফা সেই আকুলতার যেন এবার প্রত্যুত্তর এলো একইভাবে। কারণ, গানটি নতুন করে গেয়েছেন সংগীতশিল্পী টিনা রাসেল। নতুন সংগীতায়োজন করেছেন সচি শামস্।
গানের কথার মতোই সিলেটের সবুজ প্রকৃতির মাঝে হয়েছে এর দৃশ্যধারণ।
গানটি প্রসঙ্গে শিল্পী টিনা রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত জন্মদিনে (১৮ এপ্রিল) এটির দৃশ্যধারণ করেছিলাম। এটি সিলেটের নয়নাভিরাম প্রকৃতিঘেরা একটি রিসোর্ট। গানের জন্য এমন একটি পরিবেশ খুব দরকার ছিল।’
এর আগেও গানের কাভার করেছেন এই তরুণ তারকা। তরুণ মুন্সীর ‘চলে যদি যাবি স্বার্থপর’ গানটি নতুন করে গেয়েছিলেন। এর পরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘খোলা আকাশ’ গানটিও গেয়েছিলেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার গাইলেন ওয়ারফেজের গান ‘যখন’।
ভিডির একটি দৃশ্যে টিনা রাসেল মাঝে প্রকাশ পায় টিনা রাসেলের গাওয়া ‘তুমি কাছে থেকেও দূরে’ শিরোনামের মৌলিক গান। সবক’টি গান অবমুক্ত করা হয় টিনা রাসেল নামের ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো নির্মাণ করেছে ‘জুটি’ প্রোডাকশন।
টিনা জানান, মৌলিকের পাশাপাশি নিয়মিতই কাভার গান তিনি করবেন। আর এজন্য মূল শিল্পীর অনুমতি নিয়ে সুর ও কথা ঠিক রেখে এটি করে যেতে চান তিনি। মূলত প্রিয় গানের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ তার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন