ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৩:০৮

নুসরাত ফারিয়া/ ছবি: শামসুল হক রিপন দুই বাংলার এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। খুব অল্প সময়ে তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক সাড়াও পেয়েছেন ভালো।
অনেকেই এই প্রিয় তারকার সঙ্গে দেখা কিংবা কথা বলতে চান। এবার সেই সুযোগ তৈরি করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।
ফারিয়া জানান, ২৯ জুলাই ঠিক রাত ৮টা থেকে যেকোনও রবি অথবা এয়ারটেল থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই যে কেউ সরাসরি কথা বলতে পারবেন তার সঙ্গে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘রবির মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়ে গেছি। সোমবার রাত ৮টা থেকে রবি স্টারজোন সার্ভিসে আমি অপেক্ষায় থাকবো শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা  রেডি তো?’

প্রসঙ্গত, টিভি অনুষ্ঠান উপস্থাপনা ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় মুক্তি পায়।
সর্বশেষ শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন