চলচ্চিত্র প্রযোজনায় রিচি সোলায়মান!

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২০:০১আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:২৭

শুটিংয়ের ফাঁকে রিচি সোলায়মান

অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। শেষের ক’বছর স্বামী-সন্তান নিয়ে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
দুই দশকের অভিনয় জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন।
সম্প্রতি দেশে ফিরে সেই সাফল্যের ঝুলিতে নতুন আরেকটি পালক যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
রিচি বলেন, ‌‘সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা করতে চাই। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করবো, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনের শুটিংয়ে আমন্ত্রিত হয়ে এসে রিচি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আমেরিকা প্রবাসী হলেও দেশের কথা, সংস্কৃতির কথা সবসময় মনে পড়ে। সেই ভাবনা থেকেই এবার চলচ্চিত্র নির্মাণ করতে চাই।’
রুম্মান রশীদ খান ও লাবণ্যের উপস্থাপনায়, রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় রিচিকে নিয়ে বিশেষ এই ‘রাঙা সকাল’ প্রচার হবে আসছে ঈদুল আজহার তৃতীয় দিন (১৪ আগস্ট ২০১৯) সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন