সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা

বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৭:৪২আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:৪৮

সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা ‘দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণের মাধ্যমে সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের চলচ্চিত্রে অভিষেক হয়েছে। সিংহ সিম্বার সংলাপগুলো বলেছেন আরিয়ান। ছবিটি বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে।
ভক্তদের মনোযোগ এবার বলিউড বাদশার মেয়ে সুহানা খানের দিকে। বিদেশে পড়াশোনা শেষে সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ফিরেছেন তিনি। শোনা যাচ্ছে, বড় পর্দায় শিগগিরই অভিষেক হবে তার।
এর মধ্যে সুহানার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এতে দেখা যাচ্ছে, রূপালি পর্দায় আসার প্রস্তুতি হিসেবে নাচ শিখছেন তিনি। বেলি ড্যান্সের তালিম দেওয়ার ফাঁকে ছবিটি তুলেছেন তার প্রশিক্ষক সানজানা মুথরেজা।
সুহানার দুই বন্ধু শানায়া কাপুর ও তার কাজিন জানভি কাপুরের নৃত্য প্রশিক্ষকও ছিলেন সানজানা মুথরেজা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সুহানা খানকে নাচ শেখাচ্ছি। সে চমৎকার মেয়ে। নাচেও দারুণ।’
মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছেন সুহানা। এরপর ইংল্যান্ডের আরডিংলি কলেজে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। কলেজে মঞ্চনাটকে দারুণ অভিনয়ের জন্য বিশেষ পুরস্কার উঠেছে তার হাতে। এবার নাচে দক্ষ হওয়ার জন্য ঘাম ঝরাচ্ছেন এই ষোড়শী। তাকে বড় পর্দায় দেখা এখন কেবল সময়ের ব্যাপার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন