জীবনের ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্ট

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ১৫:০৪আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৫:২৫

জীবন, সাধু ও ইয়াশ রোহানের মাঝে দুই শিশু অতিথি আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো নির্মাতা শরাফ আহমেদ জীবনের বাণিজ্যিক ইউটিউব চ্যানেল- কারখানা এন্টারটেইনমেন্ট।
৮ আগস্ট রাজধানীর কারখানা অফিসে ডেকে এমনটাই ঘোষণা দেন এই নির্মাতা। কেক কেটে চ্যানেলটি উদ্বোধন করেন শরাফ আহমেদ জীবনের মেয়ে ধ্রুপদী গীতিকা এবং ছেলে ঋদ্ধ আয়ুষ্মান। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ইয়াশ রোহান ও নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু।
শরাফ আহমেদ জীবন বলেন, ‘কারখানা এন্টারটেইনমেন্ট মূলত বিনোদননির্ভর চ্যানেল হিসেবে কাজ করবে। এতে নাটক, মিউজিক ভিডিওসহ বিনোদনের সবধরনের আয়োজন থাকবে।’
এদিকে চ্যানেলটির প্রথম কনটেন্ট হিসেবে নির্মিত হয়েছে ‘ভূত হইতে সাবধান’ নামের একটি বিশেষ নাটক। এতে অভিনয় করেছেন, মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবির, হুমায়ূন সাধু, কচি খন্দকারসহ অনেকে।
নাটকটি ঈদের তৃতীয় দিন উন্মুক্ত হবে কারখানা এন্টারটেইনমেন্ট-এর চ্যানেলে।
শরাফ আহমেদ জীবন বলেন, ‘খুব তাড়াতাড়ি আমরা নতুন প্রোডাকশনে হাত দেব। এরইমধ্যে আমাদের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ঈদের পরপরই কাজে নেমে পড়ব।’ শুটিংয়ে শরাফ আহমেদ জীবন

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প