মুক্তি পেলো জয় শাহরিয়ারের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ১৬:২০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪৬

জয় শাহরিয়ার, ডানে ফারহান ও পারসা ঈদ উপলক্ষে অন্তর্জালে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের গল্প ও চিত্রনাট্যে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘তুমিও আমার হতে পারতে’।
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ১৬ মিনিটের এই বিশেষ চলচ্চিত্রটি উন্মুক্ত হয়েছে ৮ আগস্ট রাতে। স্বরাজ দেবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান ও পারসা ইভানা।
চলচ্চিত্রটির চিত্রনাট্যের পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই।
তিনি জানান, চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। নির্মাতা স্বরাজ দেব বলেন, ‘এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটি বিশেষ। কারণ এর গল্প।’
এদিকে অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি। এটি তেমনই একটি বিশেষ কাজ।’
প্রথমবারের মতো চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে।’
তুমিও আমার হতে পারতে:

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প