ধর্ষণ প্রতিরোধে ‘টিয়ার গপ্পো’

বিনোদন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৫:৪২আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৬:৪৯

একটি দৃশ্যে আশীষ ‘টিয়ে তোর বাড়ি কোথা/টিয়ে রে টিয়ে রে
রোজ দেখি আকাশে/সবুজের পাখা সে
যাবি কি খুকুরে/আজ নিয়ে রে’

ফয়েজ আহম্মদের এই ছড়াটি থেকেই তৈরি হলো গান। আন্না পুনম'র ছোট গল্প অবলম্বনে নির্মিত "টিয়ার গপ্পো" স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রের মূল বক্তব্য হিসেবে। আর এতে থাকবে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক বক্তব্য।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। এটির সুর করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি।

গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘ধর্ষণ আমাদের দেশে এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এই রোগ হতে মুক্তি পাবার একটাই পদ্ধতি, তা হলো আমাদের মনোভাব পরিবর্তন করা। এমন বিষয়বস্তু নিয়েই চলচ্চিত্রটি নির্মিত এবং গানটি চলচ্চিত্রের মূল বক্তব্য উপস্থাপন করে।’
স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, জয়িতাসহ অনেকে।

২০ আগস্ট ঢালিউড মোশন'র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। বিভিন্ন চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করার পর চলচ্চিত্রটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প