রাজলক্ষ্মী জ্যোতিকা জ্যোতি হাজির (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১৫:২৪আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৮:৪৪

রাজলক্ষ্মী চরিত্রে জ্যোতিকা জ্যোতি ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবি ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ মুক্তি পাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর।
আর এটিকে ঘিরেই এবার অনলাইনে এলো ছবির প্রথম ট্রেলার।
২০ আগস্ট ইউটিউবে এটি অবমুক্ত করা হয়েছে। যার অনেকটা অংশজুড়ে ছিলেন আধুনিক রাজলক্ষ্মী জ্যোতিকা জ্যোতি। এতে ঋত্বিকসহ ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো তুলে ধরা হয়।
ছবিটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘অবশেষে ছবিটি ২০ সেপ্টেম্বর আসছে। এটা স্বস্তির খবর। আর এটিকে ঘিরেই প্রকাশ করা হলো ট্রেলার। চারপাশ থেকে এখনই খুব হাততালি পাচ্ছি। ভাল্লাগছে।’
‘বাকিটা ব্যক্তিগত’-খ্যাত কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য নির্মাণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি।
এর মাধ্যমে প্রথমবার ভারতের ছবিতে কাজ করলেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি।
তিনি জানান, নতুন মোড়কে আসছে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’। অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ—সবই থাকছে এতে। এখানে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারীপাচার চক্রের ফাঁদে পড়ে যাকে নামতে হয় দেহ ব্যবসায়ও।
বৈচিত্র্যপূর্ণ এই চরিত্রটিতেই দেখা যাবে ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।
ছবির ট্রেলার:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন