মাসব্যাপী প্রদর্শনী হবে যে মঞ্চনাটকের

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ০০:১৬ আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৭:৫২

মুজিব মানে মুক্তি (ফাইল ছবি)

আজ (২৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের মাসব্যাপী প্রদর্শনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবনভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানে মুক্তি’। লিয়াকত আলী লাকীর গ্রন্থনা, পরিকল্পনা, সুর সংযোজন ও নির্দেশনায় মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে এই নাট্যাখ্যান প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
শুরুটা হচ্ছে আজকের (২৮ আগস্ট) তিনটি প্রদর্শনীর মাধ্যমে। এটি হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, দেশের প্রায় ১০০টি নাটকের দল ‘মুজিব মানে মুক্তি’র চিত্রনাট্য রিহার্সেল করেছে। এই দলগুলো পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এর প্রদর্শনীতে অংশ নেবে।
বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবনভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানে মুক্তি’। আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও মুক্তির স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মূল উপপাদ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেইশ বছরের পাকিস্তানি অপশাসন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশ গঠন এবং তার মহাপ্রয়াণ এই নাটকের উপাত্ত।
নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, ‘ইতিহাস-নির্ভর নাট্য নির্মাণ চিরকালই কঠিন কাজ। আর একজন মহাপুরুষের সংগ্রামী জীবন নিয়ে শিল্প নির্মাণ আরও কঠিন। ইতিহাসের শিল্পিত উপস্থাপন ও জাতির পিতার একটি জাতি ও দেশ নির্মাণ এবং তাঁর মহাপ্রয়াণে নিরীক্ষাধর্মী শিল্পশৈলী, নানা ইমেজ ও কোরিওগ্রাফের ভেতর দিয়ে উপস্থাপনই এই প্রযোজনার মূল কর্ম। ইতিহাসের সত্যের চেয়ে শিল্পের সত্য অনেক বেশি শক্তিশালী। একটি আবেগ আশ্রিত কাব্যিক শিল্প উপস্থাপন করার চেষ্টা করেছি এই কাজটির মাধ্যমে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ