পরিবারকে নিয়ে কটূক্তি, চুপ থাকবেন না রাশমিকা

বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৭:১০ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:১০

পরিবারের কাউকে নিয়ে কটূক্তি করা হলে পুরোপুরি ‘যোদ্ধার’ ভূমিকায় অবতীর্ণ হবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার মতে, সমালোচনা যখন পরিবারের সদস্যদের দিকে ধেয়ে আসে, তখন আর চুপ থাকতে রাজি নন তিনি।

সম্প্রতি ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনলাইন ট্রলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

সেখানে তিনি জানান, স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে উপস্থিত হওয়ার পর অনলাইনে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

কেন আইনি পদক্ষেপ

করণ জোহরের সঞ্চালনায় জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর চলতি মৌসুমের দ্বিতীয় পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। অনুষ্ঠানে তাদের খোলামেলা কথাবার্তা দর্শকদের নজর কাড়ে। তবে কয়েকটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা।

বিশেষ করে বিজয়কে এক বছর ধরে প্রতিদিন বিয়ের প্রস্তাব দেওয়ার কথা প্রকাশ্যে বলার পর ট্রোলিংয়ের শিকার হন রাশমিকা।

একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো, সম্পাদিত স্ক্রিনশট প্রকাশ, ভুয়া পরিচয় ব্যবহার এবং সংঘবদ্ধ অনলাইন হয়রানির অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তারকা দম্পতি।

অনলাইন ট্রলিং নিয়ে কী বললেন রাশমিকা

সাক্ষাৎকারে অনলাইনে নেতিবাচক মন্তব্যের মুখোমুখি কীভাবে হন, এমন প্রশ্নের জবাবে রাশমিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ট্রলিংয়ের জবাব দিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বুঝেছেন, এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানানো মানে সময় নষ্ট করা।

মাঝেমধ্যে জবাব দিতে ইচ্ছা হলেও এখন নীরব থাকতেই পছন্দ করেন তিনি। তার মতে, অনেক ক্ষেত্রে চুপ থাকাই ভালো।

তবে নিজের ব্যক্তিত্ব, সিনেমা, অভিনয় কিংবা পারফরম্যান্স নিয়ে সমালোচনা মেনে নিতে আপত্তি নেই অভিনেত্রীর। এগুলোকে পেশারই একটি অংশ এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখেন তিনি।

কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে কেউ কটূক্তি করলে সেটি মেনে নিতে পারেন না রাশমিকা।

ছবি: সংগৃহীত

‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিন্তু কেউ যদি আমার পরিবার নিয়ে কথা বলে, সেটা আমি একদম পছন্দ করি না। তখন আমি পুরোপুরি যোদ্ধার ভূমিকায় চলে যাবো। আমি একেবারে ‘মাইসা’ হয়ে উঠবো। কারণ, আমার পরিবার এই পেশা বেছে নেয়নি। তারা জনসম্মুখে পরিচিত কোনও মানুষ নন। তাহলে এমন কারও নাম নিয়ে কেন তার ব্যক্তিত্বকে কলঙ্কিত করার চেষ্টা করা হবে? তারা তো এমন আচরণের যোগ্য নন।’

রাশমিকার মতে, তার ও বিজয়ের মতো তারকারা জনসমক্ষে থাকায় নানা সমালোচনার মুখোমুখি হতে অভ্যস্ত। কিন্তু তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের কেউই প্রচারের আলোয় থাকার জীবন বেছে নেননি। তাই তাদের অনলাইন বিতর্কের মধ্যে টেনে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আসছে রাশমিকার ‘মাইসা’

কাজের দিক থেকে রাশমিকা এখন অপেক্ষায় রয়েছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘মাইসা’র মুক্তির। রবীন্দ্র পুল্লে পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পরিবারকে নিয়ে কটূক্তি, চুপ থাকবেন না রাশমিকা
পরিবারকে নিয়ে কটূক্তি, চুপ থাকবেন না রাশমিকা
মিস ইউনিভার্সে মাতৃত্বের বৃত্তে মাহি, নেটিজেনরা কী বলছেন
মিস ইউনিভার্সে মাতৃত্বের বৃত্তে মাহি, নেটিজেনরা কী বলছেন
৮ সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
৮ সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল