সালমা হায়েকের বিশ্বাসই হচ্ছে না!

বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

সালমা হায়েক! জানেন কি, হলিউড অভিনেত্রী সালমা হায়েক এইচবিও’র ‘গেম অব থ্রোনস’ সিরিজের অন্ধভক্ত? ইনস্টাগ্রামে তার নতুন একটি পোস্টে সেটি প্রমাণ হলো। কিট হ্যারিংটন ও সালমা হায়েক
এতে দেখা যাচ্ছে, সিরিজটির জন স্নো চরিত্রের অভিনেতা কিট হ্যারিংটনের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় হাসিমুখে তাকিয়েছেন তিনি।
মার্ভেল স্টুডিওসের ‘দ্য এটারনালস’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন সালমা ও কিট। ‘গেম অব থ্রোনস’ তারকার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ৫৩ বছর বয়সী এই মেক্সিকান অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা দারুণভাবে ফুটে উঠেছে।
ছবিটি শেয়ার করে সালমা হায়েক লিখেছেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না, জন স্নোর সঙ্গে কাজ করছি! কিট, তুমি অতুলনীয়!’ এছাড়া দ্য এটারনালস, গেম অব থ্রোনস ও কিট হ্যারিংটন হ্যাশট্যাগগুলো জুড়ে দিয়েছেন তিনি।
‘দ্য এটারনালস’ হলো অমর কয়েকটি চরিত্রের গল্প। ১৯৭৬ সালে জ্যাক কারবির কমিকসে এগুলো প্রথম প্রকাশিত হয়। ছবিটিতে সালমা হায়েককে দেখা যাবে এসব অমরদের নেতার (আজাক) ভূমিকায়।
অন্যদিকে ৩২ বছর বয়সী কিট হ্যারিংটন অভিনয় করছেন ডেন হুইটম্যান (ব্ল্যাক নাইট) চরিত্রে। ছবিটিতে আরও আছেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘গেম অব থ্রোনস’ তারকা রিচার্ড ম্যাডেন, কুমাইল নানজিয়ানি, লরেন রিডলোফ, লিয়া ম্যাকহাফ, ব্রায়ান টাইরি হেনরি ও ডন লি। চীনা নারী নির্মাতা ক্লোয়ি ঝাও পরিচালিত ‘দ্য এটারনালস’ ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় মুক্তি পাবে ২০২০ সালের নভেম্বরে।
সূত্র: এনডিটিভি

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়