দেশে আসছে আইরিনের ‘পদ্মার প্রেম’

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৩:৪৫ আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৫০

পদ্মার প্রেমের দৃশ্যে আইরিন চলতি বছর ২০ সেপ্টেম্বর আইরিনের চলচ্চিত্র ‘পদ্মার ভালোবাসা’ মুক্তি পেয়েছিল কলকাতায়। এবার এটি আসছে দেশে। আগামী ১ নভেম্বর সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আইরিন নিজে। তিনি বলেন, ‘কলকাতায় মুক্তির পর এটি নিয়ে বেশ সাড়া পেয়েছি; অনেকে প্রশংসা করেছেন। এবার নিজ দেশে চলচ্চিত্রটি মুক্তি পাবে। তাই বেশ ভালো লাগা কাজ করছে। দেশের মানুষের যদি সিনেমাটি ভালো লাগে তাহলেই আমি তৃপ্তি পাবো।’
এতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। আরও আছেন সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়িকা মুনমুনসহ অনেকে।
সত্তর দশকের পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মার প্রেম’। এতে গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন। তার চরিত্রের নাম পদ্মা।

আইরিন

হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে। ‘পদ্মার প্রেম’-এর কাজ ২০১৮ সালে শুরু হয়। এটির কাজ শেষ হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। এর বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে মানিকগঞ্জে, পদ্মাপারে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা