এসেছে টিজার, ডিসেম্বরে আসছে ‘কাঠবিড়ালী'

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৮:০৭আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২৩:৩৮

কাঠবিড়ালী’র দৃশ্য

দুই বছর কাজ করার পর অবশেষে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে অর্চিতা স্পর্শিয়ার চলচ্চিত্র 'কাঠবিড়ালী'। এটি উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার।

যেখানে গ্রামের দুই তরুণ-তরুণীর গল্প উঠে এসেছে। ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। তাসনিমুল তাজের চিত্রনাট্যে 'কাঠবিড়ালী' ছবির গল্প লিখেছেন নির্মাতা নিজেই।

ছবিটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘‘কাঠবিড়ালী’-এর যে চরিত্রগুলো সেগুলো কিন্তু গ্রাম-শহরেও আছে। এগুলো দেশের সব জায়গায় আছে। আমি বলবো, এ চলচ্চিত্র থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ব্যক্তিগত অনুভূতি আছে, যেগুলো আসলে আমরা নিজেদের কাছে নিজেরা স্বীকার করি না। এগুলো উঠে আসবে এতে।’’

২০১৭ সালের ২ মার্চ শুরু হয় 'কাঠবিড়ালী' চলচ্চিত্রের শুটিং। এরপর নানা ধাপে চলে এর দৃশ্যধারণ।
পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘‘আমাদের স্বপ্নের ছবি 'কাঠবিড়ালী'। অনেক যত্ন নিয়ে এটি তৈরি। আশা করি দর্শকরা ছবিটি দেখে প্রশংসা করবেন।’’

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবির। আরও আছেন শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, একে আজাদ সেতু, তানজিনা রহমান প্রমুখ।
টিজার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
এমন বিয়ে আগে দেখেননি!
এমন বিয়ে আগে দেখেননি!
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন