ঢাকার গ্যাং কালচার নিয়ে সিনেমা

বিনোদন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৮:০২আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:০৬

ছবির নায়ক, প্রযোজক ও পরিচালক ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিল একজনই—আকবর। এমন ট্যাগলাইনে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির।
ছবির নাম ‘আকবর-ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। এতে আকবরের চরিত্রে অভিনয় করছেন ইমন।
তিনি বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।’
ছবিটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘দারুণ একটা গল্প নিয়ে হাজির হচ্ছি। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় তুলে আনার চেষ্টা করবো আমরা।’
নির্মাতা জানান, সিনেমার জন্য নায়িকা চূড়ান্ত হলেও নামটা এখনই প্রকাশ করছেন না তারা। ২০২০ সালের ১২ জানুয়ারি মহরত অনুষ্ঠানের মাধ্যমে সেটি প্রকাশ করা হবে। শুটিং শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন