বানসালির ‘বাঈজু বাওরা’য় রণবীর-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ১০:২০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:৫১

রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের নামজাদা নির্মাতা সঞ্জয়লীলা বানসালি এবারের দীপাবলিতে ঘোষণা দেন, ‘বাঈজু বাওরা’ নামে একটি ছবি বানাবেন। এটি তার বহু বছরের স্বপ্ন। এতে নাম ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। শোনা যাচ্ছে, তার বিপরীতে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া। পাঁচ বছর পর ফের জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

বিভিন্ন সূত্র বলছে, এ নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রিয়াঙ্কা ও রণবীর এর আগে তিনবার বড় পর্দায় প্রেমের অভিনয় করেছেন। ছবি তিনটি হলো ‘গুণ্ডে’ (২০১৪), ‘দিল ধাড়াকনে দো’ (২০১৫) ও সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫)। এছাড়া বানসালির পরিচালনায় রণবীর-দীপিকা পাড়ুকোনের ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’য় একটি গানে নেচেছেন তিনি।

শোনা গেছে, বানসালির ছবিটিতে হিন্দুস্তানি শাস্ত্রীয়সংগীতের গুরু তানসেন চরিত্রে অজয় দেবগনকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি।

বানসালি এখন ‘গাঙ্গুবাই কাতিয়াওয়াড়ি’ ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন এ প্রজন্মের তারকা আলিয়া ভাট। এর কাজ শেষ হলেই ‘বাঈজু বাওরা’ নিয়ে মাঠে নামবেন বানসালি। এটি মুক্তি পাবে ২০২১ সালের দীপাবলিতে।

৩৭ বছর বয়সী প্রিয়াঙ্কা সবশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর মাধ্যমে হিন্দি ছবিতে ফিরেছেন। তার বিপরীতে ছিলেন ফারহান আখতার। আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে হলিউডে তার নতুন ছবি ‘ইজনট ইট রোমান্টিক?’

অন্যদিকে ৩৪ বছর বয়সী রণবীরের হাতে এখন আছে কবির খানের ‘এইটি থ্রি’। এতে সাবেক ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে তাকে। তার স্ত্রীর চরিত্রে আছেন দীপিকা।

সূত্র: পিঙ্কভিলা

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন