একই মঞ্চে সম্মানিত হলেন কুমার শানু ও আঁখি আলমগীর

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ০০:০৩ আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:১৩

একই মঞ্চে সম্মানিত হলেন কুমার শানু ও আঁখি আলমগীর কলকাতায় একই মঞ্চে সম্মানিত হলেন ভারতের নন্দিত কুমার শানু ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর।
গত ১ নভেম্বর কলকাতার কামালগাজি নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে ‘বিজয়া সম্মিলনী ২০১৯’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তাদের সম্মানিত করেন আয়োজকরা।
৩০ হাজারেরও বেশি দর্শকের সামনে এদিন সংগীতও পরিবেশন করেন কুমার শানু ও আঁখি আলমগীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সাংসদ শুভাশীষ চক্রবর্তী, এমএলএ ফেরদৌসী বেগম প্রমুখ। তারা কুমার শানু ও আঁখি আলমগীরকে উত্তরীয় পরিয়ে দেন। পাশাপাশি দু’জনকে ফুলেল শুভেচ্ছা, পোট্রেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
একই মঞ্চে সম্মানিত হলেন কুমার শানু ও আঁখি আলমগীর আঁখি আলমগীর বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত স্মরণীয় একটি রাত। যে ভালোবাসা আর সম্মান পেয়েছি তা কোনও দিন ভুলবো না। উপমহাদেশের এমন একজন কিংবদন্তির সঙ্গে একই মঞ্চে সম্মাননা নেওয়ার আনন্দটা মুখে বলে বোঝানো যাবে না।’
আয়োজনে কলকাতার সাংসদ শুভাশীষ চক্রবর্তী, এমএলএ ফেরদৌসী বেগম দুজনই তাদের বক্তব্যে আঁখি আলমগীরের গায়কীর প্রশংসা করেন।
জানা যায়, ‘বিজয়া সম্মিলনী ২০১৯’ অনুষ্ঠানে কুমার শানু ও আঁখি আলমগীর টানা দুই ঘণ্টা সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে সম্মানিত হলেন কুমার শানু ও আঁখি আলমগীর

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই