আনুশেহের যাত্রা বিরতিতে অর্ণবের গান

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২০:১৪

আনুশেহের যাত্রা বিরতিতে অর্ণবের গান আনুশেহ, অর্ণব, বুনো, কার্তিক ও নজরুল মিলে গড়ে তোলা ব্যান্ড ‘বাংলা’ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তাও প্রায় বছর বিশেক আগের ঘটনা। তখন এর অন্যতম দুই সদস্য অর্ণব ও আনুশেহ পান বিশেষ পরিচিতি।
এরপর হুট করেই ভেঙে গেল দলটি। স্থবিরতা আসে দুজনার কাজেও। তবে ‘বাংলা’র সাবেক এই দুই সদস্যকে এবার অন্যভাবে পাওয়া যাবে। আনুশেহের ব্যতিক্রমী মিউজিক্যাল রেস্তোরাঁ ‘যাত্রা বিরতি’-তে গাইবেন অর্ণব।
আগামী ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় হবে এ আয়োজনটি। বিষয়টি নিশ্চিত করেছেন অর্ণব।
জানান, এ আয়োজনে অর্ণব ও তার বন্ধুরা অংশ নেবেন। ১ হাজার টাকার দর্শনীর বিনিময়ে এ অনুষ্ঠান উপভোগ করা যাবে।
এদিকে পরদিনও থাকছে অর্ণবের পরিবেশনা। তবে সেটি বিনামূল্যে। ৮ নভেম্বর এটি হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। ক্লাব হাউসের আয়োজনে এ কনসার্টটি শুরু হবে বিকাল ৪টায়।
অর্ণব ছাড়াও এখানে আরও অনেকেই পারফর্ম করবেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন