হৃদয়ের গল্প খুঁজছেন প্রযোজক রিয়াজ

আহমেদ জামান শিমুল।।
১৮ অক্টোবর ২০১৫, ১৬:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৮:১৯

রিয়াজ ২০০৬ সালের ঠিক এই দিনে (১৮ই অক্টোবর) তরুণ নির্মাতা এস এ হক অলিকের পরিচালনায় মুক্তি পায় রিয়াজ-পূর্ণিমা জুটির সুপারহিট ছবি ‘হৃদয়ের কথা’। ছবিটির নির্মাণ-গল্প আর গান এখনও প্রশংসা কুড়ায়। ঢালিউডের সর্বোচ্চ সফল ছবির তালিকায় এখনও এই ছবির নাম প্রথম দিকে। আর সেই ছবির প্রযোজক ছিলেন নায়ক রিয়াজ। আজ রবিবার নয় বছর পূর্ণ হলো ছবিটি মুক্তির। কেমন লাগছে আপনার?

তিনি বলেন, ‘‘দেখতে দেখতে নয়টা বছর পার হয়ে গেল। অথচ মনে হচ্ছে এই তো সেদিন। আমি ভাগ্যবান। এমন একটি ছবির সঙ্গে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে থাকতে পেরে। আমি আজও হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ছবি সংশ্লিষ্ট সবাইকে। আসলে ছবিটি এভাবে সুপারহিট হওয়ার একটাই কারণ, এতে আমরা যারাই কাজ করেছি- তারা সবাই নিজ নিজ হৃদয়ের কথাই বলতে চেয়েছি। ‘হৃদয়ের কথা’ আমার চলচ্চিত্র জীবনে মাইলফলক হয়ে থাকবে।’’

hridoyer-kotha ‘হৃদয়ের কথা’র পর রিয়াজকে অভিনয়ে পাওয়া গেলেও প্রযোজনায় সে অর্থে পাওয়া যায়নি। তবে আবারও ছবি প্রযোজনার ইঙ্গিত দিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি আবার গল্প খুঁজছি। একটা হৃদয়ের গল্প। তবে এবার কাজ করার আগে অবশ্যই ‘রিসার্চ ওয়ার্ক’ করে নিবো।”

এবার অভিনেতা রিয়াজ প্রসঙ্গ। সাধারণত উপমহাদেশের নায়করা ব্যবসায়িকভাবে সফলতার চরম শিখরে যখন থাকেন তখন একটু ভিন্ন ঘরানার ছবিতে কাজ করতে চান না। তবে রিয়াজ শুরু থেকেইে এর ব্যতিক্রম।

জনপ্রিয়তার শীর্ষে থেকে তিনি কাজ করেন হুমায়ূন আহমেদের ভিন্নধারার ছবি ‘দুই দুয়ারি’ ও ‘শ্যামল ছায়া’তে। তার চিত্রনাট্যে ‘দারুচিনি দ্বীপ’-এও কাজ করলেন। শুধু সিনেমাতেই নয়, নিয়মিত হুমায়ূন আহমেদের নাটকেও দেখা গেছে তাকে।

দুই জায়গাতেই সমান সফলতা পেয়েছেন। বহুদিন পরে আবার হুমায়ূন আহমেদের গল্পে শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’তে অভিনয় করছেন তিনি। কেমন লাগছে- এত দিন পরে হুমায়ূন আহমেদের ছবিতে?

‘স্যারের কাজ করতে সবসময় ভালো লাগত। এটাও ভাল লাগা থেকে করছি। আর শাওন আমার মনে হচ্ছে না নতুন পরিচালক। ও যথেষ্ট পরিপক্ক ও দক্ষ পরিচালকের মত কাজটা এগিয়ে নিচ্ছে’- বলছিলেন রিয়াজ।

riaz12

খুব দ্রুত ছবিটির শ্যুটিং শেষ করা হচ্ছে- সবকিছুতেই তাড়াহুড়া, সমস্যা মনে হচ্ছে না? রিয়াজের তাৎক্ষণিক জবাব, ‘না, সবকিছু প্ল্যান অনুযায়ী করতে পারলে সমস্যা হবে না। আর এখানে শাওন একা কাজটা সামলাচ্ছে না। আমরা সবাই মিলে তাকে সাহায্য করছি।’

প্রযোজনার প্রত্যাশা তো থাকলোই, সামনে কি আমরা আরও ছবিতে অভিনেতা রিয়াজকে পাব? উত্তরে রিয়াজ জানালেন, তিনি ইতিমধ্যে অনেকগুলো ছবিতে কাজ করার অফার পেয়েছেন- কিন্তু কোনওটির গল্পই তার কাছে যুতসই মনে হয়নি। পছন্দের গল্প পেলে অবশ্যই কাজ করবেন। আর হৃদয় ছোঁয়া গল্প পেলে ফের প্রযোজনার ইচ্ছেটাও বাঁচিয়ে রেখেছেন তিনি।

‘হৃদয়ের কথা’ ছবির জনপ্রিয় একটি গান:

/জেডএ/এমএম/

সম্পর্কিত
সরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
মধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
‘জামায়াতের সঙ্গে কোনও জোটে থাকবো না’
সাক্ষাৎকারে জমিয়ত সভাপতি উবায়দুল্লাহ ফারুক ‘জামায়াতের সঙ্গে কোনও জোটে থাকবো না’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন