দেশের ৪০ প্রেক্ষাগৃহে টলিউডের বনি-কৌসানী

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৪:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৭:০৫

দেশের ৪০ প্রেক্ষাগৃহে টলিউডের বনি-কৌসানী এ সপ্তাহের (২২-২৮ নভেম্বর) ছবি হিসেবে দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউডের ‘জানবাজ’। বনি সেনগুপ্ত ও কৌসানী মুখার্জি অভিনীত এই ছবিটি বাংলাদেশে এসেছে সাফটা চুক্তির আওতায়।
ছবিটি আমদানি করেছে ঢাকার হার্টবিট প্রডাকশন। বিনিময়ে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মনে রেখো’ ছবিটি গেছে ওপারে।
হার্টবিটের কর্ণধার তাপসী ফারুক বলেন, ‘‘বেছে বেছে দেশের বড় বড় সিনেমা হলগুলোতে ‘জানবাজ’ মুক্তি দিয়েছি। আশা করছি, ভালোই যাবে ছবিটি।’’
গেল ২৫ অক্টোবর দিওয়ালি উৎসবে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘জানবাজ’। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এ সিনেমার গল্প। প্রযোজনা করেছে ইকো এন্টারটেইনমেন্টে। সিনেমাটি পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত। সম্পর্কে যিনি নায়ক বনি সেনগুপ্তর বাবা। সে হিসেবে ‘জানবাজ’-এর মাধ্যমে দর্শক পেয়েছেন বাবা-ছেলের প্রথম সিনেমা। এতে কৌসানী ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।
ট্রেলার:

প্রযোজক-পরিবেশক তাপসী ফারুক জানান, ছবিটি ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী ও আনন্দতে চলছে। ঢাকার বাইরে যশোরের মণিহার, সিলেটের নন্দিতা ও বিজিবি, রংপুরের শাপলা, খুলনায় চিত্রালী, ডেমরার রানী মহল, কাঁচপুরের চাঁদ মহল, মুক্তারপুরের পান্না, ভৈরবের দর্শন, জয়দেবপুরের বর্ষা, বরিশালের অভিরুচি, নারায়ণগঞ্জের গুলশান, ময়মনসিংহের ছায়াবানীসহ মফস্বলের বেশিরভাগ বড় হলগুলোতে চলছে ‘জানবাজ’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন