আবারও হাসপাতালে এটিএম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ১৮:৩৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:০৯

এটিএম শামসুজ্জামান বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়।

সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনি জামান।

মলত্যাগের জটিলতায় ভুগছেন এই অভিনেতা। এর আগেও একই সমস্যায় গত ২৬ এপ্রিলে ভর্তি হয়ে অস্ত্রোপচার করতে হয়েছিল তার।

এরপর দীর্ঘ চিকিৎসার পর বাসায় ফেরেন এটিএম শামসুজ্জামান। এদিকে এই অভিনেতার স্বাস্থ্য প্রসঙ্গে রুনি জামান বলেন, ‘পুরনো সমস্যার কারণে তাকে আবার হাসপাতলে নেওয়া হয়েছে। গত তিন দিন ধরে পেট ব্যথা হচ্ছিল। অবস্থা খারাপ হওয়া হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা কিছু মেডিসিন দিয়েছেন। এগুলো কাজ না হলে আবারও অস্ত্রোপচার করতে হতে পারে।’

তিনি জানান, দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন।

৮৮ বছর বয়সী এ অভিনেতা বার্ধক্যজনিত জটিলতাতেও ভুগছেন।
উল্লেখ্য, গত এপ্রিলে অসুস্থ হওয়ার পর তিন মাস হাসপাতলে ছিলেন। গত সপ্তাহে ইত্যাদির একটি পর্বে কাজ করে আবারও অভিনয়ে ফেরেন। অন্যদিকে চলতি বছর ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন