নতুন বছরের প্রথম গানচিত্র কাজী শুভর ‘কলঙ্ক’!

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:১৫

গানচিত্রে কাজী শুভ ২০২০ সালের ১ জানুয়ারি বছরের প্রথম উপহার নিয়ে হাজির হচ্ছেন কাজী শুভ। সেই ঘোষণা দিলেন শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে।
জানালেন, নববর্ষের উপহারস্বরূপ প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন গানচিত্র ‘কলঙ্ক’। দাবি করছেন, এটাই হতে যাচ্ছে নতুন বছরের প্রথম প্রকাশিত গানচিত্র।   
হানিফ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
সেলিম আহম্মেদের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। গান ও গল্পের খাতিরেই ভিডিওতে বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করতে হয়েছে, জানান নির্মাতা। চরিত্রগুলোতে আছেন−রিয়াদ রায়হান, মন্দিরা, আনোয়ার হোসেন, এমিলসহ অনেকে। সম্প্রতি ব্যয়বহুল গল্পনির্ভর এই গানচিত্রটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা।
গানটির ভিডিওতে শিল্পী হিসেবে দেখা যাবে কাজী শুভকেও।
গানচিত্রে রিয়াদ ও মন্দিরা কাজটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘‘কলঙ্ক’ ফোক ঘরানার গান। এর কথার সাথে মিল রেখে দারুণ গল্পে একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে নির্মাতা মাহিন আওলাদ তার মুনশিয়ানা দেখিয়েছেন। ভিডিওতে আমি সম্পূর্ণ নতুন গেটাপে হাজির হয়েছি। আশা করছি বছরের প্রথম উপহার হিসেবে শ্রোতারা খুশি হবেন।’’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কলঙ্ক’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
প্রসঙ্গত, কণ্ঠশিল্পী কাজী শুভর সংগীতযাত্রা হয় তবলা বাদক হিসেবে। যদিও তার বাবার ইচ্ছে ছিল−ছেলে হবে কণ্ঠশিল্পী, কারণ ছোটবেলা থেকেই শুভর গলা অসম্ভব সুরেলা। মূলত বাবার ইচ্ছার মূল্য দিতেই শখের তবলা রেখে উঠে দাঁড়ালেন শুভ। যোগ দিলেন দূরবীন ব্যান্ডে। এরপর আরফিন রুমির সহযোগিতায় খালেক দেওয়ানের কথা-সুরে কণ্ঠে তুললেন ‘সোনা বউ’ গানটি। বদলে গেল, শুভর জীবন।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন