১০ বছর পর...

বিনোদন প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৩
image

KANIJ SHUBARNA ২০০৭ সালে সর্বশেষ অডিওর গানে কণ্ঠ দেন কানিজ সূবর্ণা। তার শেষ মিউজিক ভিডিওটি এসেছে তারও দুই বছর আগে। প্রায় ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন এই গায়িকা। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শ্যুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাতের উদ্যোগে তৈরি এই গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনায় রম্য খান। আজ রবিবার থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে ভিডিওটি দেখা যাবে।

এ প্রসঙ্গে কানিজ সূবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শ্যুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি করা হয়েছে। আমার বিশ্বাস, সবার পছন্দ হবে।’

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিশ্র অ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও স্থান পাচ্ছে গানটি।

/এমএম/ 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন