তৌসিফ-ফারিনের জন্য গাইলেন শফিকুল!

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৪:৪০আপডেট : ১১ মার্চ ২০২০, ১৪:৪২

নাটকের দৃশ্যে তৌসিফ ও ফারিন, ডানে শফিকুল চ্যানেল আই-এ অনুষ্ঠিত রিয়েলিটি শো ‌‘গানের রাজা’র অন্যতম সফল কণ্ঠ শফিকুল ইসলাম। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হলেও জনপ্রিয়তার বিচারে এখন তিনি এগিয়ে আছেন সবচেয়ে।
এরমধ্যে সিএমভি’র ব্যানারে ইমরানের সুরে প্রকাশ পেয়েছে তার পর পর দুটি গান ও ভিডিও। ‘ভাবতে ঘেন্না লাগে’ ও ‘মন বইলা কিছু নাই’ শিরোনামের গান দুটি বেশ জনপ্রিয়তা পায়।
সেই ধারাবাহিকতায় এবারই প্রথম শফিকুল গাইলেন একটি নাটকের জন্য। আভ্রাল শাহিরের কথা-সুরে তৈরি ভিন্ন স্বাদের এই গানের নাম ‘প্রেমের পোকা’। গানটি তৈরি হলো সৈকত রেজার গল্প ও নির্মাণে বিশেষ নাটক ‘পপুলার প্রেমিক’-এর জন্য। বুলবুল মাসুদের চিত্রনাট্যে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হলো। শেষ হলো গানের রেকর্ডিংও।
শফিকুলের গান গাওয়া প্রসঙ্গে নির্মাতা সৈকত রেজা বলেন, ‘বিষয়টি অনেকটা প্লেব্যাকের মতোই। নাটকের চিত্রনাট্যে একটি গান ডিমান্ড করছিলো। যে গানটি ছাড়া আসলে গল্পের বাঁক ঘোরাতে পারছিলাম না। অবশেষে চিত্রনাট্যের সূত্র ধরে গানটি লেখা ও সুর হলো। কণ্ঠশিল্পী হিসেবে আমরা বেছে নিলাম শফিকুলকে। অসাধারণ গেয়েছে সে।’
এদিকে নাটকের জন্য প্রথম গান গাওয়া প্রসঙ্গে শফিকুলের মন্তব্য এমন, ‘এই গানটি গেয়ে আমার মনে হলো সিনেমার জন্য গাইলাম। খুবই সুন্দর একটি গান হয়েছে।’
সিএমভি’র প্রযোজনায় ‘পপুলার প্রেমিক’ নাটকটি ১৬ মার্চ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। কাছাকাছি সময়ে আলাদাকরে প্রকাশ পাচ্ছে নাটকের গানটিও। জানালেন, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন