বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে গানবাংলার বিশেষ উদ্যোগ

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ০০:০৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:০২

বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে গানবাংলার বিশেষ উদ্যোগ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক দিনটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করছে চ্যানেলটি।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নানা গানসহ দেশাত্মবোধক অসংখ্য গান। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই দিনটিতে নিরবচ্ছিন্ন অনুষ্ঠান প্রচারের স্বার্থে সব ধরনের বিজ্ঞাপন প্রচার থেকেও বিরত থাকবে চ্যানেলটি।

এ প্রসঙ্গে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও উদযাপন করতে চাই। এ লক্ষ্যে দিনভর দেশের গান বাজবে গানবাংলায়।’

জন্মশতবর্ষ উপলক্ষে বছরজুড়েই বঙ্গবন্ধু ও সংশ্লিষ্ট দেশাত্মবোধক গান প্রচার করবে গানবাংলা।

/এমএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন