উন্মুক্ত হলো মারজুক রাসেলের ওয়েব সিরিজ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ১৭:৩২আপডেট : ২০ মার্চ ২০২০, ২০:২৯

প্রধান তিন চরিত্র নিলয়, মারজুক ও শাহতাজ করোনার আঘাতে থেমে গেছে প্রায় সব। নতুন কিছু মুক্তি দূরের কথা, চলমান শুটিংগুলোও প্রায় স্থগিত। এরমধ্যে অন্তর্জালে নতুন ওয়েব সিরিজ মুক্তির খবর পাঠালো প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল।
প্রতিষ্ঠানটি জানায়, ‘সাব সাবলেট’ শিরোনামের ওয়েব সিরিজটির প্রথম পর্ব তারা ইউটিউবে উন্মুক্ত করেছে ১৯ মার্চ সন্ধ্যায়। প্রত্যাশা, করোনা সংক্রমণ আতঙ্ক কাটাতে ঘরে বসে সিরিজটি ভালোই উপভোগ করতে পারবেন দর্শকরা।
মিতব্যয়ী হিসেবে সুনাম-দুর্নাম অর্জনকারী তরুণ মারজুক রাসেল। বোন ও মাকে নিয়ে তার সংসার। একই বাসায় সাবলেট হিসেবে আসে আরেক তরুণ। এরপরই ঘটনার শুরু।

এমন গল্পে সাম্প্রতিক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও কবি মারজুক রাসেলকে নিয়ে সিরিজটি রচনা এবং নির্মাণ করেছেন সাকিব রায়হান।
১৩ পর্বের সিরিজটির পর্ব প্রচার হবে প্রতি দু’দিন অন্তর।
সংশ্লিষ্টরা জানান, ‘ভাঁড়ামো ছাড়াই একটি হাস্যরসাত্মক ওয়েব সিরিজ নিয়ে এসেছি আমরা, যা সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাবে। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এতে।’
মারজুক রাসেল ছাড়াও এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শাহতাজ, রিফাত জাহান, শাহেদ শাহরিয়ার, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল, শামীম আহমেদ, সোহান বাবু প্রমুখ।
প্রথম পর্বের লিংক:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন