খুলে দেওয়া হচ্ছে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ

বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২০, ১৪:৪২আপডেট : ২২ মার্চ ২০২০, ১৬:১০

চীনের রাস্তায় হ্যারি পটারের বিলবোর্ড (পুরনো ছবি) করোনাভাইরাসের প্রথম আক্রমণ হয়েছিল চীনে। মুহূর্তের মধ্যে তাদের জনজীবন বিপন্ন হয়ে ওঠে।
সমাগম এড়াতে বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। তবে দুই মাসের ব্যবধানে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে দেশটি। জীবনযাত্রাও এখন স্বাভাবিক। এ কারণে দেশটির থিয়েটারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, এ মাসের শেষে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ চালু হবে। আর এ সপ্তাহে চালু হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি।

এদিকে, ফোর্বসের তথ্যমতে, হলিউডের বিখ্যাত ‌‘হ্যারি পটার’- চলচ্চিত্রের আট কিস্তি থ্রিডি আকারে মুক্তি দেওয়া হচ্ছে চীনে। থাকছে আরও বেশ কয়েকটি পশ্চিমা ছবির চাইনিজ সংস্করণ।

আর এ কারণে প্রেক্ষাগৃহগুলো নতুন করে সাজানো চলছে। এতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ছবির পোস্টার।

অন্যদিকে, দর্শকদের সচেতন থাকতে বলা হয়েছে। মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকার অনুমতি নেই। হলে ঢোকার আগের সবার শরীরের তাপমাত্রাও মাপা হবে।

গত ডিসেম্বরের শেষ দিকে দেশটির উহানে প্রথম পাওয়া যায় করোনা ভাইরাস। এরপর মহামারি আকারে এটি ছড়িয়ে যায়। এতে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজার জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: চায়না, ফোর্বস ও হলিউড রিপোর্টার

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন