অবশেষে মিললো লঞ্চের অনুমতি, ফিরছেন সিয়াম-পরীরা

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৫:১৭আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:৩৯

সিয়াম ও পরীমনি টানা ২০ দিন লঞ্চে করে জলে কাটানোর পর অবশেষে ঢাকায় ফিরছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র টিম। লঞ্চে সিয়াম ও পরী

এ দলে আছেন পরিচালক আবু রায়হান জুয়েল, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পরীমনিসহ ১২০ জন।
নভেল করোনাভাইরাসের কারণে গণ ও নৌপরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে সুন্দরবনে শুটিংয়ে ব্যস্ত থাকা এ ইউনিট বিপাকে পড়েছিল।
২৬ মার্চ শুটিং বন্ধ করে ঢাকায় রওনা দিলে খুলনায় আটকে দেওয়া হয় তাদের। স্থানীয় প্রশাসন থামিয়ে দেয় শিল্পীদের বহনকারী লঞ্চটি।
এরপর টানা সপ্তাহখানেক ভাসমান অবস্থায় ছিলেন তারা।
পরিচালক আবু রায়হান জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গতকাল (৩ এপ্রিল) রাত ১১টায় লঞ্চ ছেড়েছি। এখন খুলনা অতিক্রম করছি। ঢাকায় পৌঁছাবো আগামীকাল সকাল নাগাদ। কোথাও না থেমে আমরা সোজা চলে আসছি।’
জানান, পরীমনিসহ সিনিয়র শিল্পীদের উদ্যোগে এই ফেরা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, ‘লঞ্চ থেকে নেমে আমরা যে যার বাসায় চলে যাবো। এমনিতেই ২০ দিন লঞ্চে ছিলাম। লাগলে আরও ১৪ দিন বাসায় থাকবো। সমস্যা নেই। আমরা ফিরতে পারছি এটাই বড় বিষয়।’


১৪ মার্চ ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া ভাড়া করা এই শুটিং লঞ্চে শিল্পী ও কলাকুশলীরা ছাড়া আছে একঝাঁক শিশু। লক্ষ্য ছিল টানা ২৫ দিনের শুটিং-ট্যুর শেষ করে ঢাকায় ফিরবে লঞ্চটি। পরিচালকের পরিকল্পনা ছিল, শতভাগ কাজ শেষ করেই ঢাকায় ফেরার। তবে তা হয়নি। এরমধ্যে ছবিটির ৬০ ভাগ শুটিং শেষ করেছেন।
চলচ্চিত্রটির শিশুশিল্পীদের সঙ্গে পরী

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ।

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন