ফেসবুক আড্ডায় নাসার নভোচারী ও বাংলাদেশের তারকারা

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ১৭:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১২:০৭

নভোচারী রন, সাকিব, সুমি, ওয়াসফিয়া,  ফারুকী, গৌরব ও তিশা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গত ২১ মার্চ জানিয়েছিলেন বাংলাদেশের পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন। আছেন যুক্তরাষ্ট্রে। শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। 

আর এ অবস্থাতেই ফেসবুক লাইভে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের এই আড্ডায় তার আমন্ত্রণে অংশ নিচ্ছেন নাসার খ্যাতনামা নভোচারী রন গারন। থাকছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, গায়িকা শারমিন সুলতানা সুমি ও গায়ক লাবিক কামাল গৌরব।

ওয়াসফিয়া নাজরীনের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে বাংলাদেশ সময় আজ (৬ এপ্রিল) রাত ৯টায় এই আয়োজনটি সরাসরি দেখা যাবে।

এই আয়োজনের সঞ্চালক হিসেবে থাকছেন ওয়াসফিয়া নিজে।

চিরকুট ব্যান্ডের গায়িকা সুমি জানান, আড্ডার বিষয়টি হচ্ছে করোনাভাইরাস। পাশাপাশি ওয়াসফিয়ার মতো যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সাহস জোগানোর জন্য এটি করা হচ্ছে।

ওয়াসফিয়া ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন।

১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন