টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১

 ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় ইয়েলেনা বেলোভা চরিত্রে ফ্লোরেন্স পিউর উপস্থিতির পেছনে নাকি বড় ভূমিকা রয়েছে টম হল্যান্ডের।

সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে হাজির হয়ে ফ্লোরেন্স পিউ নিজেই বিষয়টি জানান।

পিউ বলেন, ‘সবকিছুই টমের কারণে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর আগে যখন আমার মার্ভেল-এর সঙ্গে যাত্রা শুরু হয় এবং ‘ব্ল্যাক উইডো’ সিনেমা মুক্তি পায়, তখন ইয়েলেনা চরিত্র অন্য বড় সুপারহিরো চরিত্রগুলোর মতো এতটা জনপ্রিয় ছিল না।’

পিউর ভাষ্য, ‘টম হল্যান্ড তার আগের একটি সিনেমার রেড কার্পেট অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, পরবর্তী সিনেমায় তিনি ফ্লোরেন্স পিউর সঙ্গে কাজ করতে চান। হল্যান্ডের সেই মন্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে দুজনকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়।’

ফ্লোরেন্স পিউ ২০২১ সালে ‘ব্ল্যাক উইডো’ সিনেমার মাধ্যমে প্রথমবার ইয়েলেনা বেলোভা চরিত্রে অভিনয় করেন। এরপর ২০২৫ সালের ‘থান্ডারবোল্টস’এবং ২০২৬ সালের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাতেও চরিত্রটি ফিরিয়ে আনেন তিনি।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ইয়েলেনা একজন প্রশিক্ষিত ঘাতক এবং ব্ল্যাক উইডো পরিচয়ের উত্তরসূরি হিসেবে পরিচিত। এদিকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর বক্স অফিস সাফল্য নিয়েও উচ্ছ্বসিত পিউ। সিনেমাটির বিশাল আয়ের প্রসঙ্গে তিনি মজা করে বলেন, ‘ওয়েল ডান, স্পাইডি!’

অন্যদিকে, ফ্লোরেন্স পিউকে আবারও দেখা যাবে ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায়। সেখানে তিনি প্রিন্সেস ইরুলান করিনো চরিত্রে ফিরবেন। একই সময়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাতেও ইয়েলেনা চরিত্রে তাকে দেখা যাবে।

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুশো, যারা এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পরিচালনা করেছিলেন।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান